,

ভিন্ন স্বাদে ঝাল ঝাল ডিম চিতই

news-image

নিজস্ব প্রতিবেদক : চারদিকে চলছে শীতের আমেজ। আর শীত মানেই বাহারি পিঠা খাওয়ার আয়োজন। এরমধ্যে জনপ্রিয় হলো চিতই পিঠা। এই পিঠা রসেও ডুবিয়ে খাওয়া যায়। আবার বাহারি ভর্তা দিয়ে খেতেও বেশ মজা।

তবে ভিন্ন স্বাদের ঝাল ঝাল ডিম চিতই তৈরি করতে পারেন এই শীতের মৌসুমে। বিশেষ করে শীতের বিকেলে ঝাল ঝাল ডিম পিঠার স্বাদ নেয়ার মজাই অন্যরকম।

চলুন জেনে নেই ঘরেই কীভাবে তৈরি করবেন এই পিঠা-

প্রয়োজনীয় উপকরণ- ১. আতপ চাল ১ কাপ, ২. সেদ্ধ চাল ২ কাপ, ৩. লবণ স্বাদমতো, ৪. বেকিং পাউডার ২ চা চামচ, ৫. ডিম প্রতি পিঠায় ১ টি, ৬. পেঁয়াজ, মরিচ ও ধনেপাতা কুচি পরিমানমতো, ৭. ময়দা ২ টেবিল চামচ, ৮. কুড়ানো নারকেল আধা কাপ, ৯. হালকা গরম পানি পরিমাণ মতো।

প্রস্তুত পদ্ধতি- প্রথমেই চাল ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর ভেজা অবস্থায় মিহি করে বেটে নিন। এরপর সব উপকরণ এক সঙ্গে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এক ঘণ্টা ব্যাটার ঢেকে রাখতে হবে। খেয়াল রাখবেন ব্যাটার যেন বেশি ঘন বা পাতলা না হয়ে যায়। সবশেষে ডিমের সাদা অংশ মেশাতে হবে। এরপর একটি বাটিতে অল্প তেল পাশে রাখুন। এবার লোহার কড়াই বা মাটির পিঠার ছাঁচ চুলায় গরম করে নিন। নরম কাপড়ে তেল মাখিয়ে কড়াইতে ঘষে নিন। এরপর বড় চামচের এক চামচ ব্যাটার প্যানে ঢেলে দিন। কিছুক্ষণ পর পিঠায় বুদবুদ উঠলেই উপর দিয়ে ডিম ভেঙে এর সঙ্গে গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিন। সামান্য লবণ দিয়ে এবার ঢেকে রাখুন কিছুক্ষণ। চুলার জ্বাল হালকা রাখতে হবে। না হলে পুড়ে যেতে পারে। ৩-৪ মিনিট পর পিঠা তুলে নিন। ঝাল ঝাল ডিম চিতই পরিবেশন করুন শুঁটকি, রসুন বা ধনিয়া ভর্তার সঙ্গে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়