,

পাকিস্তান থেকে চীনগামী জাহাজে ‘তেজস্ক্রিয় বস্তু’, দাবি ভারতের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান থেকে চীনগামী একটি বিদেশি জাহাজের বেশ কয়েকটি কার্গোয় ‘তেজস্ক্রিয় পদার্থ’ থাকার অভিযোগে সেগুলো জব্দ করেছে ভারত। করাচি থেকে ওঠানো কার্গোগুলো ভারতের কোনো বন্দরে নয়, নামানোর কথা ছিল সাংহাই বন্দরে। তবে পথিমধ্যে ভারতের কাস্টমস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (ডিআরআই) যৌথ অভিযানে কার্গোগুলোতে ‘বিপজ্জনক বস্তু’ থাকার বিষয়টি ধরা পড়ে। এরপরই সেগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে গুজরাটের মুন্দ্রা বন্দর পরিচালনা কর্তৃপক্ষ।

আদানি বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এপিএসইজেডি) শুক্রবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, কার্গোগুলো ‘অ-বিপজ্জনক’ হিসেবে তালিকাভুক্ত হলেও তাতে বিপজ্জনক মাত্রা সাত চিহ্নিত হয়েছে, যা সাধারণত তেজস্ক্রিয় বস্তু নির্দেশ করে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর কাস্টমস ও ডিআরআই’র যৌথ টিম মুন্দ্রা বন্দরে একটি বিদেশি জাহাজ থেকে বেশ কয়েকটি কন্টেইনার জব্দ করেছে। তাদের বিশ্বাস, সেগুলোর ভেতর ‘অঘোষিত বিপজ্জনক পণ্য’ রয়েছে।

আদানি বন্দর কর্তৃপক্ষ বলেছে, যদিও কন্টেইনারগুলোর গন্তব্য ভারতের কোনো বন্দর ছিল না, এরপরও সেগুলো অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য মুন্দ্রা বন্দরে নামানো হয়েছে।

ভারতের বৃহত্তম বন্দর পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযানে তারা সবধরনের সহায়তা করছে এবং দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ায় ভারতীয় কাস্টমস ও ডিআরআই’কে ধন্যবাদ জানাচ্ছে।

এ বিষয়ে এখনো পাকিস্তান বা চীনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য