,

ঘুমের বড়ি খেয়ে আইসিইউতে এমপিপত্নী

news-image

রাজশাহী ব্যুরো : ঘুমের অতিরিক্ত বড়ি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনের স্ত্রী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক ড. এলিনা আক্তার পলি (৪০)। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

এমপি আয়েন উদ্দিন রাজশাহী নগরীর গ্রেটার রোড কাদিরগঞ্জ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। সে বাড়ি থেকেই সাংসদপত্নী এলিনাকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালে নেওয়া হয়। কী কারণে তিনি অতিরিক্ত ঘুমের বড়ি খেয়েছেন তা জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এলিনাকে জরুরি বিভাগ থেকে প্রথমে মেডিসিন বিভাগের ৩৮ নম্বর ওয়ার্ডে দেওয়া হয়েছিল। রাত ১১টা ৫৫ মিনিটে এ ওয়ার্ডে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা ভালো না থাকায় কিছুক্ষণ পরই তাকে আইসিইউতে পাঠানো হয়।

আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আইসিইউতে যখন আছেন তখন শারীরিক অবস্থা ভালো বলতে পারি না। রাতের মতোই তার অবস্থা স্থিতিশীল।’

এলিনার ভাই আবুল কালাম আজাদ সাংবাদিক পরিচয় পেয়ে কথা বলতে চাননি। এমপি আয়েন উদ্দিন ফোন না ধরার কারণে তার কাছ থেকেও কিছু জানা যায়নি। আর এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়