,

গণঅনশন কর্মসূচি চলছে বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করছে বিএনপি।

আজ শনিবার সারা দেশের ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এতে অংশ নিচ্ছেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচি চলার কথা রয়েছে। একই সঙ্গে সারা দেশের বিভাগীয় ও জেলা শহরেও এই কর্মসূচি পালন করবে বিএনপি।

জানা গেছে, কর্মসূচি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও ৮টার দিকেই বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। তারা ফুটপাতে ও সড়কের পাশে ত্রিপল বিছিয়ে বসে পড়েছেন। সকাল আটটার কিছু পরে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে আসেন। এ সময় মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুকেও সেখানে দেখা যায়।

এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা থাকলেও নেতাকর্মীদের কর্মসূচিতে আসতে বাধা দেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এভারকেয়ার হাসপাতালের সিসিউইতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করলেও সে আবেদনে সাড়া দেয়নি সরকার। ফলে গত বৃহস্পতিবার গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য