,

ভারতে কমলো করোনা সংক্রমণ, বেড়েছে মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দৈনিক সংক্রমণ গত দুই দিনে কিছুটা কমেছে। বৃহস্পতিবার ১৩ হাজার, শুক্রবার ১২ হাজারের পর শনিবার ১১ হাজারের ঘরে তা নেমে এসেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৫০ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৩৬ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের সংখ্যা কমলেও গত দুই দিনে কমেনি মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। এর মধ্যে ৪৭১ জনই কেরালায়। মহারাষ্ট্রে ৪১ এবং পশ্চিমবঙ্গে ১৪। বাকি সব রাজ্যে তা ১০-এ কম।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, মহামারি পর্বে ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ২৪৫ জনের।

ভারতের সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ হাজার ১০৮। ভারতে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩০৮ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য