,

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে অনেকেই লাইন ধরেন: পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাপয়েন্টমেন্ট (সাক্ষাৎ) পেতে অনেকেই এখন লাইন ধরে থাকেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, আগে আমাদের অনেক দেশের নেতাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ঘুরতে হতো। আমরা অ্যাপয়েন্টমেন্ট পেতাম না। তবে এখন সময় বদলেছে।

শুক্রবার (৫ নভেম্বর) লন্ডন থেকে জুম প্ল্যাটফর্মে এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেকেই এখন লাইন ধরে থাকেন। প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশের ইমেজ বেড়েছে, সে কারণে বিশ্বের দরবারে আমাদের মর্যাদাও বেড়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলনে বিশ্বের অনেক নেতাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মান দিয়েছেন। অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান তার সঙ্গে আলাপ করেছেন। এটা আমাদের জন্য সম্মানের।

তিনি বলেন, ধনী দেশগুলোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন সংস্থাও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ সহায়তায় এগিয়ে আসছে। তবে এ অর্থ সহায়তা পেতে হলে প্রকল্প তৈরি করতে হবে।

প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য