,

ফেসবুকে মৃত্যুর গুজব, অপরিবর্তিত রওশন এরশাদের অবস্থা

news-image

নিজস্ব প্রতিবেদক : বার্ধক্যজনিত নানা রোগে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ব্যাংকক গেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় তিনি এয়ার অ্যাম্বুলেন্সযোগে (HS EMG) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন।

কিন্তু শুক্রবার রাতে হঠাৎ রওশন এরশাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
jagonews24
খন্দকার দেলোয়ার জালালী বলেন, রওশন এরশাদের অবস্থা অপরিবর্তিত আছে। রাত সাড়ে ৯টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স থাইল্যান্ড পৌঁছেছে। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে আছেন। এখন সেখানে তার চিকিৎসা শুরু হবে।

তিনি বলেন, বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

অন্যদিকে, রওশন এরশাদপুত্র রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ তার ফেসবুক পেজ থেকে রাত ৯ টায় এক পোস্টে জানান, তারা নিরাপদে থাইল্যান্ড পৌঁছেছেন। দ্রুতই রওশন এরশাদের চিকিৎসা শুরু হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য