,

কাবুলে হাসপাতালের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে সরদার মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালের কাছে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জন। আজ মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে তালেবানের মুখপাত্র বিলাল কারিমি বলেন, ‘কাবুলের ৪০০-শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রবেশমুখে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।’ হতাহতের বিষয়টি স্পষ্ট করে জানাননি বিলাল।

এদিকে এটি একটি গাড়ি বোমা হামলা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল নিয়ে আফগান সরকারকে উৎখাত করে তালেবান। এরপরই দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।

এসব হামলায় আহত হয়েছেন শতাধিক। তালেবানবিরোধী জঙ্গিগোষ্ঠী আইএসআইএস’র খোরাসান শাখা অধিকাংশ অধিকাংশের দায় স্বীকার করেছে। ২০ বছর ক্ষমতায় আসা তালেবানের বিরুদ্ধে লড়ছে তারা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য