,

সাবমেরিন চুক্তি নিয়ে বিরোধের মুখে ম্যাক্রোঁ-বাইডেন বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন ইউরোপে সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে বাইডেন অস্ট্রেলিয়ার সঙ্গে হওয়া সাবমেরিন চুক্তি সম্পর্কে বলেন, এটি তারা ‘আনাড়ি’র মতো করেছেন। খবর বিবিসির।

পরমাণু সক্ষমতা সম্পন্ন মার্কিন সাবমেরিন অর্জনে নতুন পরিকল্পনার আওতায় ফ্রান্সের সাবমেরিন ক্রয়ের একটি চুক্তি ভেঙ্গে দেয় অস্ট্রেলিয়া। তারা ফ্রান্সের পরিবর্তে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি করে।

এ নিয়ে ফ্রান্স কয়েক হাজার কোটি ডলারের লোকসানে পড়ে। এ চুক্তি ভেঙ্গে দেয়ায় সরাসরি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দুষেছে ফ্রান্স। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ফ্রান্সের।

শুক্রবার সকালে ইতালির রোমে পৌঁছান জো বাইডেন। সেখান থেকে তিনি ভ্যাটিকান সিটিতে যান এবং পোপের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রোমেই দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেটিকে সমঝোতা আলোচনাও নাম দেয়া যেতে পারে।

ফ্রান্স যে চুক্তিটি হারিয়েছে, তার আনুমানিক মূল্য ছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার। তবে বৈঠকে ম্যাক্রোঁ ভিন্ন সুরে কথা বলেছেন। বাইডেনকে তিনি বলেন, ‘ভবিষ্যতের দিকে তাকানোটা’ গুরুত্বপূর্ণ।

ফ্রান্স এ ঘটনাকে কেবলমাত্র একটি আকর্ষণীয় চুক্তি ছিনতাই হিসেবে দেখছে না। তারা ট্রান্সঅ্যাটলান্টিক সম্পর্ক নিয়ে প্যারিস প্রশ্ন তুলেছে।

ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন।

চুক্তিটি ভেস্তে যাওয়ার পরপরই ওয়াশিংটনে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ম্যাক্রোঁ ডেকে পাঠান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিয়ান-ইভস লি ড্রিয়ান বাইডেনের এমন সিদ্ধান্তকে একপাক্ষিক কার্যপ্রণালীর সাথে তুলনা করেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, রোববার স্কটল্যান্ডে পৌঁছানোর কথা রয়েছে বাইডেনের। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি তিনি বিশ্বের গণতন্ত্র নিয়েও অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য