,

নিজের ব্যাটিং নিয়ে বিব্রত নন সোহান

news-image

ক্রীড়া প্রতিবেদক : ঘরোয়া ক্রিকেট দারুণ মৌসুম কাটিয়ে জাতীয় দলে এসেছিলেন নুুরুল হাসান সোহান। আন্তর্জাতিক ক্রিকেটে মূল উইকেটরক্ষক ব্যাটসম্যান তিনি। উইকেটের পেছনে দুর্দান্ত হলেও তার ব্যাটে তেমন রানের দেখা মিলছে না। হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে নিচের দিকে খেলে থাকেন তিনি। কিন্তু যে কয়টা ম্যাচ ব্যাটিং করেছে তা সন্তোষজনক নয়। যদিও নিজের পারফরম্যান্স নিয়ে এখনো বিব্রত নন তিনি।

আজ বৃহস্পতিবার দলের হয়ে সংবাদ সম্মেলনে এসে শুরুতে যেই প্রশ্নটা শুনতে হয়েছে সোহানকে, সেটা হলো নিজের ব্যাটিং। উইকেটের পেছনে নিজেকে প্রমাণ করেছেন অনেক আগেই। মুশফিকের পরিবর্তে সেই জায়গা নিজের করেও নিয়েছেন তিনি। কিন্তু ব্যাটিংয়ে! এমন পারফরম্যান্স হলে তো প্রশ্ন আসবেই। প্রশ্ন আসলো তিনিও বললেন, ‘শেষ দু’একটা ম্যাচ দলের (প্রয়োজনীয়তা) ওভাবে ভালো কিছু করতে পারিনি। কিন্তু আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে সুযোগ আসলে শতভাগ দিতে চেষ্টা করব।’

শেষের দিকে আসায় বল কম পেয়ে থাকেন তিনি। তবুও যে কয়টা পান তাও ঠিকঠাক কাজে লাগাতে পারেননি। এই জায়গা উন্নতির প্রয়োজনীয়তা অনুভব করেন কি তিনি। সোহান বলেন, ‘আপনি যদি টি-টোয়েন্টি বলেন, টি-টোয়েন্টিতে যেহেতু আমরা লোয়ার বা মিডলঅর্ডারে ব্যাটিং করি তো টিমের যতটুকু করা দরকার ওই জিনিসটাই করার চেষ্টা করব। দলের জন্য শতভাগ করতে না পারলেও মনে হয় আমি এটার জন্য ক্যাপেবল।’

সোহান বলেন, ‘আপনি যখন লোয়ার-মিডলঅর্ডারে ব্যাটিং করবেন এখান থেকে টিমও অনেক বেশি কিছু চাইবে না। কারণ একেক সময় একেক রকম থাকবে। এখানে অনেক সময় প্রয়োজনীয় সময়ও পাওয়া যাবে না। কিন্তু ৫/৬ বল বা দশ বল এটা যতটুকু কাজে লাগানো যায়।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড