,

ট্রাকের সঙ্গে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষ, নিহত ৩

news-image

জেলা প্রতিনিধি : ঈশ্বরদীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মোটরসাইকেল এবং একজন অটোভ্যানের চালক ও যাত্রী রয়েছেন।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রূপপুর-পাবনা আঞ্চলিক সড়কের আওতাপাড়া পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-অটোভ্যান চালক ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে মুনসুর আলী খাঁ (৩৮), অটোভ্যানের যাত্রী ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের সোবাহান শাহ এর ছেলে সাইফুল শাহ (৫২) এবং মোটরসাইকেল চালক পাবনা পৌর সদরের ছাতিয়ানী মধ্যপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে আসিফ হোসেন (৩২)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল এবং ব্যাটারিচালিত অটোভ্যানটি পাবনা শহর থেকে ঈশ্বররদী উপজেলার রূপপুরের দিকে থেকে যাচ্ছিল। আওতাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত ভ্যানের চালক ও যাত্রী মারা যান। গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক, ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়