,

‘যাত্রীর অভাবে’ চালু হচ্ছে না বেনাপোল এক্সপ্রেস

news-image

উপজেলা প্রতিনিধি : দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বেনাপোল-ঢাকাগামী আন্তঃনগর ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি । পরবর্তীতে যান চলাচলে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলেও এখনো চালু হয়নি ‘বেনাপোল এক্সপ্রেস’।

জানা গেছে, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ৫ থেকে ৬ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন। সড়ক পথের বেহাল দশা ও দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যানজটের কারণে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। বেনাপোল-ঢাকা রুটে ট্রেনটি চালু হওয়ার পর কিছুটা স্বস্তি মেলে যাত্রীদের। কারণ ট্রেনে নির্বিঘ্নে সাড়ে সাত ঘণ্টায় বেনাপোলে থেকে ঢাকায় পৌঁছানো সম্ভব। যেখানে পরিবহনে সময় লাগে ১২/১৪ ঘণ্টা। সপ্তাহে এক দিন বিরতি দিয়ে প্রতিদিন সকাল ও রাতে এ লাইনে দুটি ট্রেন চলাচল করে। করোনা দেখা দিলে স্বাস্থ্যবিধি মেনে কয়েকদিন চললেও দ্বিতীয় ঢেউয়ে ট্রেনের চলাচল পুনরায় বন্ধ করে দেওয়া হয়। এরপরে অন্যসব জায়গায় আন্তঃনগর ট্রেন চালু হলেও এখনো বন্ধ রয়েছে বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চলাচল।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়