,

কুমিল্লার ঘটনায় তদন্ত কমিটি গঠন

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তিন সদস্যে তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) এ নির্দেশ দেয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, আমরা পবিত্র কোরআনের মর্যাদা বুঝি। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সনাতন ধর্মাবলম্বী নেতারা পূজা বন্ধ রাখতে চেয়েছিলেন। আমরা তাদের পূজা চালিয়ে যেতে বলেছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইসলামে কারও ধর্ম পালনে বাধা দেওয়ার বিধান নেই।

কুমিল্লায় বুধবার সকাল থেকে শুরু হওয়া উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় পূজামণ্ডপে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও।

এ ঘটনায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কুমিল্লায় কোরআন অবমাননার বিষয়ে একটি খবর আমাদের কাছে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কুমিল্লা শহরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরি একটি মণ্ডপে কোরআন অবমাননার অভিযোগ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় বুধবার সকালে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

কুমিল্লার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯