রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটায় ভেঙে পড়লো প্রতাপনগরের সেই মসজিদ

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের হাওলাদার বাড়ির বায়তুন নাজাত জামে মসজিদটি ভেঙে পড়েছে। শুক্রবার (৮ অক্টোবর) ভোর ৬টার দিকে মসজিদটি খোলপেটুয়া নদীর ভাটার টানে ভেঙে পড়ে। ঘূর্ণিঝড় আম্ফানে বেড়িবাঁধ ভেঙে ওই এলাকায় এখনো জোয়ার ভাটা চলছে।

প্লাবিত এলাকায় পানি সাঁতরে মসজিদটিতে আজান ও নামাজ আদায় করতেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মঈনুর রহমান। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। এরপর এলাকাবাসী বাঁধটি মেরামত করলেও ঘূণিঝড় ইয়াসের সময় সেটি আবারো ভেঙে মসজিদ পর্যন্ত যায় এবং এর ভেতরেই নদীর জোয়ার ভাটা শুরু হয়। শুক্রবার সকালে ভাটার সময় মসজিদটি ভেঙে পড়ে।

মসজিদের ইমাম মঈনুর রহমান বলেন, আজ শুক্রবার জুমার নামাজের পর মসজিদটি হঠাৎ ভেঙে পড়ে। এটি এখন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। পানি ওঠা বন্ধ হলে এখানে নতুন করে মসজিদ নির্মাণ করা হবে। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় জোয়ার ভাটা চলছে। আজ সকালে মসজিদটি ভেঙে পড়েছে বলে শুনেছি। পানি উন্নয়ন বোর্ড একাধিক প্রকল্প নিয়েও পানি বন্ধ করতে পারেনি। তাদের গাফিলতির কারণে আজ এ অবস্থা। আগামীতে শীত মৌসুমে বেড়িবাঁধের মেরামত কাজটি সম্পন্ন হবে। তখন নতুন করে মসজিদ নির্মাণের ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুসেইন খাঁন বলেন, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি জেনেছি। আগামীতে মসজিদের ভবন নির্মাণে সহযোগিতা করা হবে।

সম্প্রতি বন্যতলা এলাকার মুসল্লিদের নামাজ আদায়ের জন্য মঙ্গলবার (৫ অক্টোবর) নৌকার ওপর বিশেষভাবে নির্মিত একটি ভাসমান মসজিদ উপহার দেয় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। এরপর থেকে ওই এলাকার মানুষ নৌকায় নামাজ আদায় করছেন।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু