,

সর্বাধিক ভোট পেয়েই বিজয়ী পাপন

news-image

বিশেষ সংবাদদাতা : বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল এখনও ঘোষণা হয়নি। তবে বেসরকারি হিসেবে ফল চলে এসেছে বেশিরভাগ।

ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব কোঠায় যৌথভাবে সর্বাধিক ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ৫৩ ভোট। তার মতোই ৫৩ ভোট পেয়েছেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা ও এনায়েত হোসেন সিরাজ।

নির্বাচন কমিশন এখন পর্যন্ত সরাসরি ফল না জানালেও বোর্ডের বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও প্রার্থীরাই গণনার পর খবর জানাচ্ছেন। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, এটা প্রাথমিক ফল। চূড়ান্ত ফল আগামীকাল আসবে।

ঢাকার ক্লাব কোঠায় নির্বাচিত ১২ পরিচালকের প্রাপ্ত ভোট
নাজমুল হাসান পাপন ৫৩
গোলাম মর্তুজা পাপ্পা ৫৩
এনায়েত হোসেন সিরাজ ৫৩
ইসমাইল হায়দার মল্লিক ৫২
আহমেদ নজিব ৫১
ওবায়েদ নিজাম ৫১
ফাহিম সিনহা ৫০
ইফতিখার রহমান মিঠু ৫০
মনজুর কাদের ৪৯
সালাউদ্দিন চৌধুরী ৪৯
মাহবুব আনাম ৪৭
মনজুরুল আলম মনজু ৪৬।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে