,

ভারত বনাম পাকিস্তান: এক ঘণ্টায় টিকিট শেষ

news-image

অনলাইন ডেস্ক : ক্রিকেটের বাইশ গজে ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা। আগামী ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। হাইভোল্টেজ এ ম্যাচের জন্য যে টিকিট ছাড়া হয়েছিল, তা মাত্র এক ঘণ্টাতেই শেষ হয়ে গেছে।

২০১৯ সালের পরে আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে প্রতিবেশি দুই দেশ। ২৪ অক্টোবরের ওই ম্যাচের জন্য অনলাইনে টিকিট ছাড়া হয় আইসিসির পক্ষ থেকে। গত রবিবার টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যেই ম্যাচের সব বিভাগের (জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট, প্লাটিনাম) টিকিট শেষ হয়ে যায়।

অনলাইনে ছাড়ার সঙ্গে সঙ্গে এই ম্যাচটির টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ে ভক্তরা। যে কারণে সার্ভারেও প্রচুর চাপ পড়ে। সময়মত ওয়েবসাইটে টিকিট না পেয়ে অনেকেই শেষ পর্যন্ত হতাশ হয়ে যান। কারণ তারা ভাবতেই পারেনি, এতদ্রুত টিকিট শেষ হবে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে