,

রানে ফিরলেন তামিম ইকবাল

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে রানে ফিরলেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের এই তারকা ব্যাটসম্যান নেপালের এভারেস্ট ক্রিকেট লিগে (ইসিএল) খেলতে গিয়ে ছন্দ ফিরে পেলেন।

নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার। আগের দুই ম্যাচে ১২ ও ১৪ রান করা তামিম সোমবার চিতওয়ান টাইগার্সের বিপক্ষে ৪০ রান করেন।

পাঁচটি চার ও একটি ছয় মারেন তিনি ৩০ বলের ইনিংসে। তার দল গ্ল্যাডিয়েটর্স ম্যাচ জেতে ছয় উইকেটে। ম্যাচসেরা হন জয়ী দলের আরেক ওপেনার ও উইকেটকিপার প্রদীপ আইরি। তিনি ৭২ রান করেন মাত্র ৪৩ বলে।

চিতওয়ান টাইগার্স প্রথমে ব্যাট করে ১৬৪ রান তোলে আট উইকেটে। তামিমের দল ১৩ বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে জয়ী হয়। উপুল থারাঙ্গা মাত্র ১৯ বলে ৩৯ রান করেন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে