,

ময়মনসিংহ মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু

news-image

জেলা প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এদের করোনায় একজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন।

সোমবার (২ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার আবুল কাশেম ভূইয়া (৮২), তারাকান্দার কল্পনা (৩৫), হালিম (৪৫), ধোবাউড়ার তামান্না (২৫), হালুয়াঘাটের মাহবুব আলম (৬২), ভালুকার সুলতান আহমেদ (৭০), জামালপুর ইসলামপুরের মেশু মিস্ত্রি (৬৫)। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রহিমা খাতুন (৬৬)।

তিনি আরও জানান, আইসিইউতে চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত একদিনে নতুন ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩০৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আটজন। শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১১৮ জন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ