,

জামালপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

news-image

জামালপুর প্রতিনিধি:জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে চরপুটিমারী ইউনিয়নের কান্দারচর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইসলামপুর উপজেলার চরগোয়ালীনী ইউনিয়নের কান্দারচর গ্রামের ভোলা সর্দারের ছেলে সুন্দর আলী সর্দার(৬৫), তার ভাতিজা গাইবান্ধা ইউনিয়নের কান্দারচর গ্রামের জিব্রাইল সর্দারের ছেলে রফিক সর্দার(১৪) এবং চরপুটিমারী ইউনিয়নের কান্দারচর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেন(২৫)।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজেদুর রহমান জানান, ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের কান্দারচর এলাকায় ফসলি জমিতে কাজ করছিলেন সুন্দর আলী সর্দার, তার ভাতিজা রফিক সর্দার এবং মোশারফ হোসেন। বিকাল ৪টার দিকে ওই ফসলি জমিতে বজ্রপাত হলে তিনজনই গুরুতর আহত হয়। এ সময় ওই তিনজনকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সুন্দর আলী সর্দার ও তার ভাতিজা রফিক সর্দারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত মোশারফ হোসেনকে জামালপুর জেনারেল হাসপাতালে আনার পথে তারও মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর