,

সমর্থকদের কাছে মেসির গোলই সেরা

news-image

স্পোর্টস ডেস্ক : পিএসজির জার্সিতে প্রথম তিন ম্যাচে গোলের দেখা পাননি লিওনেল মেসি। অবশেষে সে জট খুলে গত পরশু ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ফরাসি জায়ান্টরা ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচ জেতে ২-০ গোলে। দ্বিতীয় গোলটি আসে মেসির পা থেকে। ছয় বারের ব্যালন ডি অর জয়ী আর্জেন্টিনা অধিনায়কের এই গোলটিই সমর্থকদের চোখে উয়েফার সপ্তাহ সেরা গোল নির্বাচিত হয়েছে।

পিএসজিতে এসে নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে যেন রসায়নটা জমাতে পারছিলেন না মেসি। একটু যে সময় লাগছিল স্বীকার করেছিলেন দলটির কোচ মরিসিও পচেত্তিনো। সিটির বিপক্ষেও শুরু থেকে আলো ছড়াতে পারেননি তিনি। তবে ম্যাচের সময় যত গড়িয়েছে মাঠে নিজের সক্রিয়তা বাড়িয়েছেন।

দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে মাঝমাঠে বল পেয়েছিলেন মেসি। সেখান থেকে বল নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যান সিটির ডি-বক্সের কাছাকাছি। বল বাড়িয়ে দেন এমবাপ্পের কাছে। মুহূর্তের মধ্যেই দারুণ ব্যাক ফ্লিকে বল আবারও মেসির দিকে বাড়িয়ে দেন তিনি। সেটিকে দুর্দান্ত এক শটে জালে পাঠিয়ে দেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

উয়েফা মেসির গোলটিসহ চ্যাম্পিয়নস লিগে এ সপ্তাহে হয়ে যাওয়া ম্যাচগুলোর চারটি গোলের ভিডিও দিয়ে সমর্থকদের কাছে জানতে চায় কোনটি সেরা? সমর্থকদের ভোটে শেষ পর্যন্ত মেসির গোলটিই সেরা নির্বাচিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের