রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিথি আপ্যায়নে রাখুন চিকেন ফ্রাইড রাইস

news-image

নিউজ ডেস্ক : ফ্রাইড রাইস খেতে কে না পছন্দ করে! কমবেশি সবাই-ই পছন্দ করে এটি খেতে। বিশেষ করে ফ্রাইড চিকেনের সঙ্গে ফ্রাইড রাইস খাওয়ার স্বাদই অন্যরকম। তবে আপনি চাইলেই ঘরে বসেই ঝটপট তৈরি করতে পারবেন চিকেন ফ্রাইড রাইস।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. পোলাও চাল সেদ্ধ ৪ কাপ

২. হাড় ছাড়া মুরগির মাংস ২ কাপ

৩. পেঁয়াজ কুচি ২টি

৪. কাঁচা মরিচ কুচি ১০টি

৫. রসুন কুচি ২ চা চামচ

৬. ডিম ভাজা ২টা

৭. গাজর কুচি ২টি

৮. ক্যাপসিকাম কুচি ২টি

৯. সয়া সস ৪ টেবিল চামচ

১০. গোলমরিচ গুঁড়া স্বাদমতো

১১. সাদা তেল ৫/৭ টেবিল চামচ

১২. লবণ স্বাদমতো

প্রস্তুত পদ্ধতি

প্রথমে মাংসের টুকরোগুলো সয়া সস, টমেটো সস, সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখুন। এবার ননস্টিক প্যানে তেল দিয়ে প্রথমে চিকেনগুলো ভালো করে ভেজে নিন। চিকেনগুলো যেন সেদ্ধ হয় তা খেয়াল রাখবেন। এসময় চুলার আঁচ কমিয়ে রাখুন। এবার পোলাও চালগুলো সেদ্ধ করে নিন। পরে ওই প্যানে সামান্য মাখন দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে নিন। তারপর গাজর, ক্যাপসিকাম, কাঁচা মরিচ ও লবণ মিশিয়ে ভেজে নিন। এরপর ভাত ও চিকেনের টুকরো ও সামান্য সয়া সস মিশিয়ে নাড়তে থাকুন।

এবার স্বাদমতো লবণ ও সামান্য চিনি মিশিয়ে দিন। প্রয়োজনে টমেটো সস আর রেড চিলি সস মিশিয়ে এক চামচ ছড়িয়ে দিতে পারেন। সব একসঙ্গে মিশে গেলে উপরে গোলমরিচ গুঁড়া ও স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজার চিকেন ফ্রাইড রাইস।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু