,

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য নির্মিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। হুয়াসং-৮ নামের এই ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্টি লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার দেশটির পূর্ব উপকূলে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বুধবার ওই ক্ষেপণাস্ত্রকে ‘কৌশলগত অস্ত্র’ হিসেবে অভিহিত করে জানিয়েছে, অস্ত্র ব্যবস্থারের ধারবাহিক উন্নতি দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে বৃদ্ধি করছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক কার্নেগি অ্যান্ডোয়মেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডের মতে, হুয়াসং নামের ওই ক্ষেপণাস্ত্রগুলোতে তরল প্রোপেলেন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

তিনি এক টুইট বার্তায় বলেন, ২০১৭ সালের নভেম্বরের পর এই প্রথম উত্তর কোরিয়া তরল প্রোপেলেন্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।

চলতি মাসেও পিয়ংইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। কিন্তু কয়েকদিন আগেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল উত্তর কোরিয়া। এর মাঝেই আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে। তবে এটি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য হুমকি নয় বলেও জানানো হয়।

কিন্তু উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্রের পরীক্ষা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা আনতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড।

এদিকে, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছিলেন, সম্ভবত এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। জাপান সরকারের পক্ষ থেকে ওই অঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের