,

মালদ্বীপ পৌঁছেছে বাংলাদেশ দল

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মঙ্গলবার দুপুরে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৮টার দিকে মালদ্বীপে পৌঁছান ফুটবলাররা।

দলের সবাই ভালো আছেন বলে বিবৃতিতে জানিয়েছে বাফুফে। বুধবার থেকেই অনুশীলনে নেমে পড়বেন জামাল ভূঁইয়ারা।

মালদ্বীপের রাজধানী মালেতে আগামী ১ অক্টোবর শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল। স্বাগতিক মালদ্বীপ ও বাংলাদেশ ছাড়াও রয়েছে- ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।

আসরে খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রথম পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই দল ১৬ অক্টোবর ফাইনাল খেলবে।

উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৪, ৭ ও ১৩ অক্টোবর ভারত, মালদ্বীপ ও নেপালের বিপক্ষে খেলবেন জামাল-তপুরা।

সাফের আগে ইংলিশ কোচ জেমি ডেকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে বাফুফে। অন্তবর্তীকালীন কোচ অস্কার ব্রুজোনের অধীনে সাফ মিশনে নামবেন জামাল-তপুরা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের