,

মুশফিক-ইমরুলের ব্যাটে ‘এ’ দলের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজে রান পাননি। তাই বিশ্বকাপের আগে নিজের প্রস্তুতি নিয়ে অতৃপ্তি ছিল মুশফিকুর রহিমের। যা দূর করতে হাই পারফরম্যান্স দলের (এইচপি) বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একদিনের ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন তিনি। এ পরিকল্পনায় সার্থক মুশফিক। এইচপির বিপক্ষে ম্যাচ জেতানো ফিফটিতে তার প্রস্তুতি হয়েছে ভালোই। অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেছেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এইচপি-এ দলের সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। এইচপির করা ২৪৭ রান ১৩ বল আগে পেরিয়ে ৬ উইকেটে জিতেছে মুমিনুল হকের দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ‘এ’ দল।

ইমরুল ৮১ বলে ৫ চারে ৬০ রানের ইনিংস খেলেন। মুশফিক ৯১ বলে ৬ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস। এছাড়া অধিনায়ক ‍মুমিনুল হক ৪৫ বলে ২৯, নাজমুল হোসেন শান্ত ১৮ বলে ২৭, মোসাদ্দেক হোসেন ৩১ বলে ২৪, মোহাম্মদ মিঠুন ২৩ বলে অপরাজিত ২৮ রান করেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এইচপি দল জড়ো করে ২৪৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন তানজিদ হাসান তামিম। অর্ধশতক হাঁকান শাহাদাত হোসেন দীপুও, তার ব্যাট থেকে আসে ৫১ রান। এছাড়া মাহমুদুল হাসান জয় ৩৮ ও অধিনায়ক আকবর আলী ২৮ রান করেন।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে