,

জামাতাকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় শ্বশুর গ্রেপ্তার

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোঁর ইউনিয়নের ভাংবাড়ী গ্রামে গাছে বেঁধে জামাতা নাসিরুলকে নির্যাতনের ঘটনায় শ্বশুর করিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে ঠাকুরগাঁও শহর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত করিমুল ইসলাম উপজেলার ভাংবাড়ি বগুড়াপাড়া গ্রামের মৃত আলামতের ছেলে। এর আগে গত শুক্রবার (২৪সেপ্টেম্বর) পুলিশ একই ঘটনায় শ্বাশুড়ি সেলিনা বেগমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। তিনি এখনো কারাগারে রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ভাংবাড়ি গ্রামের করিমুল ইসলামের মেয়ে কেয়ামুনির সাথে একই এলাকার খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলামের প্রেমের সম্পর্ক থেকে ৯ সেপ্টেম্বর তারা পালিয়ে বিয়ে করে।

পরে তাদের বিয়ে মেনে নেয়ার আশ্বাস দিয়ে মেয়েকে তার পরিবারের লোকজন ফিরিয়ে নিয়ে যায়। গত ২০ সেপ্টেম্বর নাসিরুল তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে কেয়ামুনির পরিবারের লোকজন তাকে একটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।

এ ঘটনায় শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ভাংবাড়ি গ্রামের ২ শতাধিক নারী পুরুষ উপজেলা পরিষদে আসে এবং নির্যাতন মামলার আসামিদের জরুরি ভিত্তিতে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন শেষে নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করে।

মামলার তদন্ত কর্মকর্তা (এস আই) প্রদীপ বলেন, নাসিরুলকে নির্যাতনের ঘটনায় সকল আসাসিকে গ্রেপ্তার করা হবে।

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল শ্বশুর করিমুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য