,

ভারতে ২৬ হাজার জনের করোনা শনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পর পর তিন দিন ধরে ৩০ হাজারের নিচে রয়েছে ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৭৮৬। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও গত তিন দিন ধরে ৩০০-র নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ২৭৬ জন। পুরো মহামারি পর্বে করোনা ভাইরাসে ভারতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ১৯৪ জনের।

আক্রান্ত কম হওয়ায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৫৬ সক্রিয় রোগী কমেছে ভারতে। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৬২০ জন।

চলতি বছরের ২২ মার্চ তিন লাখের কম ছিল সক্রিয় রোগী। তারপর করোনার দ্বিতীয় ঢেউয়ে তা বাড়তে শুরু করে। মে মাসের মাঝামাঝি সময়ে তা ৩৭ লাখ ছাড়িয়ে গিয়েছিল। এরপর সংক্রমণে লাগাম পড়তে কমতে শুরু করে সক্রিয় রোগী। ছয় মাসেরও বেশি সময় পর ফের তা তিন লাখের কম হল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য