,

প্রীতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে সাবিনা-তহুরার গোল উৎসব

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ ও হংকং দলের পার্থক্য বিশাল। সেখানে ৬১ ধাপ এগিয়ে হংকং। কিন্তু মাঠের খেলায় সেই ব্যবধান ঘুচিয়ে দিল বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে রীতিমত গোল উৎসব করেছে বাংলাদেশের মেয়েরা। সাবিনা-তহুরার গোলে ৫-০ গোলের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

রোববার উজবেকিস্তানের জার একাডেমি ট্রেনিং গ্রাউন্ডে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুদল। খেলার প্রথম থেকেই প্রতিপক্ষকে চাপে ধরে রাখে বাংলাদেশের মেয়েরা।খেলার ১৮তম মিনিটে প্রথম গোলটি করেন তহুরা খাতুন। এরপর একাই ৪ গোল করেছেন সাবিনা খাতুন। তার গোলগুলো হয়েছে যথাক্রমে ৪৩, ৫৩, ৫৭ এবং ৮৫তম মিনিটে। ফলে ৫-০ গোলের সহজ জয় নিয়ে হারের রেশ থেকে বের হতে পারল ছোটনের দল।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘জি’ গ্রুপের ম্যাচে জর্ডানের কাছে ৫-০ গোলে হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ইরানের কাছেও একই ব্যবধানে হেরে চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয় লাল-সবুজের দল। টানা দুই ম্যাচ হেরে দেশে ফেরার আগে এই প্রীতি ম্যাচটি খেলতে রাজি হয়েছিল হংকং। ফলে দুই ম্যাচ বড় ব্যবধানে হারের পর এই প্রথম জয়ের দেখা পেল কোচ ছোটনের শিষ্যরা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের