,

বার্সা কোচ কোম্যান দুই ম্যাচ নিষিদ্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনার প্রধান কোচ রোনাল্ড কোম্যান। লিগে বার্সার পরের দুই ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি।

গত বৃহস্পতিবার কাদিজের বিপক্ষে তাদেরই মাঠে গোলশূন্য ড্র করে বার্সা। সেই ম্যাচের অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখেন কাতালান জায়ান্টদের ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং।

শিষ্যকে মাঠ ছাড়তে দেখে রাগে ফেটে পড়েন কোম্যান। প্রতিবাদ জানানোয় ডাচ কোচকেও লাল কার্ড দেখান রেফারি। সেই ঘটনার শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন কোম্যান।

মূলত বাড়তি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন তিনি। লাল কার্ড দেখার শাস্তি হিসেবে কোম্যানকে এক ম্যাচ বাইরে থাকতে হতো। কিন্তু এর সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তার শাস্তি হিসেবে আরও এক ম্যাচ যোগ করেছে। চতুর্থ রেফারির সঙ্গে আক্রমণাত্মক ব্যবহারের কারণে বাড়তি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন কোম্যান।

লা লিগায় বার্সা পরের দুই ম্যাচ খেলবে লেভান্তে ও অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। সেই দুই ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না কোচ কোম্যান।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে