,

নেপালে গিয়ে রোমাঞ্চিত তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ দল থেকে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন অন্য ওপেনারদের সুযোগ করে দিতে। চোটে পড়ে অনেক দিন টি-টোয়েন্টি না খেলায় এমন সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ওপেনার। ফাঁকা সময়টা তাই বসে না থেকে খেলতে গেছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কদিন গা গরমের অনুশীলন করেছেন তামিম। কাল ভোরে নেপালের উদ্দেশে রওনা দেন। এবারই প্রথম দেশটিতে খেলতে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। হিমালয়কন্যার দেশটিতে পৌঁছে তামিম জানিয়েছেন নিজের অনুভূতির কথা, ‘আমি দারুণ রোমাঞ্চিত। আগে কখনো নেপালে আসা হয়নি। খুবই সুন্দর দেশ।’

বিশ্বকাপের পর ব্যস্ত সূচি আছে বাংলাদেশের। চোটের পর পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে টুর্নামেন্টটি তামিমের জন্য দারুণ সুযোগ। কদিন আগে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও একই কথা জানিয়েছেন। ইপিএল খেলতে তামিমের নিজেরও তর সইছে না। বলেছেন, ‘এখন ইপিএল খেলার জন্য উন্মুখ হয়ে আছি। আশা করি, এটা দারুণ টুর্নামেন্ট হবে। আমার দলের পক্ষে ভালো কিছু করতেই এখানে এসেছি। নতুন চ্যালেঞ্জটা নিতে চাই। এখন ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

নেপালের ক্রিকেট নিয়ে খুব বেশি জানাশোনা নেই তামিমের। এর আগে ২০১৪ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারই তাদের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল তাঁর। নেপালি ক্রিকেট নিয়ে ধারণা কেমন এমন প্রশ্নে বাংলাদেশ ওপেনার বলেছেন, ‘সত্যি বলতে, এখানকার ক্রিকেট নিয়ে ভালো ধারণা নেই। নেপালের বিপক্ষেও মাত্র একটা ম্যাচই খেলেছি। লামিচান (নেপালের জাতীয় দলের লেগ স্পিনার) বিপিএলে খেলেছে, তাকে আমি চিনি। তাছাড়া কিছু খেলোয়াড়কে চিনি, তবে খুব বেশি নয়।’

জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর প্রথমবার মাঠে নামবেন তামিম। নিজের সেরাটা দিতে চান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, ‘আমি শেষ দু-তিন মাস চোটে ছিলাম। গত দু-তিন সপ্তাহ ধরে অবশ্য ভালো বোধ করছি। দেশে কিছুটা অনুশীলনও করেছি। আশা করি এখানে শুরুটা ভালোই হবে। ম্যাচ শুরুর আগে অবশ্য কিছু বলা যাচ্ছে না। আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের