,

এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে নেপাল গেলেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) ক্রিকেটে খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ভোর ৪টা ২৫ মিনিটে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তামিম।

বাংলাদেশ থেকে নেপালের বিমানপথ যাত্রা ঘণ্টা দেড়েকের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় সরাসরি কাঠমাণ্ডু যেতে পারছেন না তামিম। ফলে কাতার হয়ে নেপালের রাজধানীতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে তামিমের।

নেপালের লিগে ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন তামিম। এ টুর্নামেন্টে রয়েছেন শহিদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শেহজাদ, উপুল থারাঙ্গা, ধাম্মিকা প্রাসাদদের মতো তারকা ক্রিকেটাররা।

আগামী শনিবার টুর্নামেন্ট শুরু হলেও তামিমদের দল ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের প্রথম ম্যাচ রোববার। প্রায় দুই মাস ইনজুরিতে ভোগার পর এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে