,

আবারও কাদিজে কাঁদলো বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের হারিয়ে খুঁজছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। একের পর এক হতাশাজনক পারফরম্যান্স দেখা যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ কিংবা স্প্যানিশ লা লিগায়। সবমিলিয়ে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা, ড্র-ই হয়েছে তিনটি ম্যাচ।

বৃহস্পতিবার রাতে তুলনামূলক দুর্বল দল কাদিজের বিপক্ষে আরও একবার ড্র করেছে বার্সেলোনা। গত মৌসুমে নিজেদের ঘরের মাঠ কিংবা কাদিজের মাঠ- দুই ম্যাচের একটিতেও জিততে পারেনি কাতালান ক্লাবটি। এবার নতুন মৌসুমেও ম্যাচটি হয়েছে গোলশূন্য।

কাদিজের মাঠে খেলতে গিয়ে বল দখলের লড়াইয়ে একক আধিপত্য ছিলো বার্সেলোনার। পুরো ম্যাচে প্রায় ৭০ ভাগ সময় বলের দখল নিজেদের কাছেই রাখে তারা। কিন্তু সে অর্থে কাদিজের রক্ষণভাগের তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি বার্সা।

সারা ম্যাচে মাত্র ৬টি ছট করতে পেরেছেন মেমফিস ডিপাই, লুক ডি ইয়ংরা। যার মধ্যে মাত্র ২টি ছিলো লক্ষ্য বরাবর। অন্যদিকে ১৩টি শট করে কাদিজ, ৩টি রাখে লক্ষ্যেও। বার্সেলোনার নেহায়েত সৌভাগ্য, কোনো গোল হজম করতে হয়নি।

ম্যাচের ৬৫ মিনিটেই বড় ধাক্কাই খেয়েছে বার্সেলোনা। মাঝমাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সার অন্যতম ভরসার পাত্র লুক ডি ইয়ং। যার ফলে পরের ম্যাচটি খেলতে পারবেন না তিনি। অবশ্য ডি ইয়ংয়ের হলুদ কার্ডটি নিয়ে সংশয়ের জায়গা ছিলো অনেক।

এই হতাশাজনক ড্রয়ের পর পাঁচ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে কাদিজ।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে