,

সুয়ারেসের জোড়া গোলে অ্যাতলেতিকোর জয়

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তে জোড়া গোল করে অ্যাতলেতিকো মাদ্রিদকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন লুইস সুয়ারেস। লা লিগায় প্রতিবেশী গেতাফের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জিতেছে চ্যাম্পিয়নরা।

২০১১ সালের পর এই প্রথমবারের মতো অ্যাতলেতিকোর জাল খুঁজে পেল গেতাফে। ৪৫তম মিনিটে সতীর্থের পাসে হেড নেন ডি-বক্সে থাকা স্তেফান মিত্রোভিচ। বল লাগে অ্যাতলেতিকোর গোলপোস্টে। সেখান থেকে মাঝখানে দাঁড়ানো গোলরক্ষক ইয়ান ওবলাকের গায়ে লেগে বল জড়ায় জালে।

কোচ দিয়েগো সিমিওনে দায়িত্ব নেওয়ার পর ২০ ম্যাচের সাক্ষাতে এবারই প্রথম অ্যাতলেতিকোর বিরুদ্ধে গোল পেল গেতাফে। তবে ঘরের মাঠে প্রথমার্ধে এগিয়ে গেয়েও জয়ের দেখা পায়নি তারা। অবশ্য তা নিজেদের ভুলে।

৭৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার কার্লেস অ্যালেনা। ১০ জনের হয়ে পড়া গেতাফের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে ভুল করেনি সিমিওনের দল। ৭৮ মিনিটে মারিও হারমোসোর পাস নিয়ন্ত্রণে নেন সুয়ারেস। এরপর বাঁ-পায়ের জোরালো শটে অ্যাতলেতিকোকে সমতায় ফেরান উরুগুইয়ান ফরোয়ার্ড।

ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে আবারও জ্বলে ‍ওঠেন সুয়ারেস। অ্যাতলেতিকোকে ভাসান আনন্দে। ৯০তম মিনিটে সিম ভারসালজকোর ক্রস থেকে হেডে দলকে জয়সূচক গোল এনে দেন ৩৪ বছর বয়সী তারকা।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাতলেতিকো। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। সমান ম্যাচে এখনো পয়েন্টের খাতা খুলতে না পারা গেতাফে আছে ১৯তম স্থানে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড