,

৬ অক্টোবর বিসিবির নির্বাচন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে পর দিন ৭ অক্টোবর ফল ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার রাতে বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার এম ফরহাদ হুসেইন স্বাক্ষরিত নির্বাচনী তফসিলে বলা হয়, তিন ক্যাটাগরিতে পরিচালনা পর্ষদের নির্বাচনযোগ্য পদ ২৩ টি। আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি (ক্যাটাগরি-১) থেকে ১০ জন। ঢাকার ক্লাব প্রতিনিধি (ক্যাটাগরি-২) থেকে ১২ জন ও অন্যান্য প্রতিনিধি (ক্যাটাগরি-৩) থেকে একজন।

কাল বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি শেষে আগামী পরশু বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। শুক্র ও শনিবার মনোনয়পত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিল ২৭ সেপ্টেম্বর। মনোনয়ন বাছাই ও তালিকা প্রকাশ ২৮ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র গ্রহণ ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ৩০ সেপ্টেম্বর। ভোটাররা চাইলে পোস্টাল অথবা ই-ব্যালেটেও ভোট দিতে পারবেন। সেটি নির্বাচনের দিন ৬ অক্টোবর বিকেল ৫টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছাতে হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের