,

তিয়াগি-ফিজের দুর্দান্ত বোলিংয়ে রাজস্থানের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : হারতে হারতে জিতে যাওয়ার দারুণ এক উদাহরণ হয়ে থাকবে দুবাইয়ে হওয়া আজ আইপিএলের ম্যাচটা! শেষ ওভারের রোমাঞ্চে দুর্দান্ত এক জয় পেল মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। ১৭তম ওভারে ১৪ রান দিলেও মোস্তাফিজ দলকে ম্যাচে রাখেন ১৯তম ওভারে বোলিং করতে এসে। ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নামা পাঞ্জাব শেষ ওভারেও যে ৪ রানের দূরত্বটা কমাতে পারেনি, সেটার কৃতিত্ব কার্তিক তিয়াগির।

শেষ দুই ওভারে মোস্তাফিজ-তিয়াগির মুগ্ধ করা যুগলবন্দীতে ২ রানের অসাধারণ এক জয়ই পেয়েছে রাজস্থান। ১২ বলে পাঞ্জাবের দরকার ছিল ৮ রান। ম্যাচ তখন পাঞ্জাবের দিকেই হেলে গেছে। ১৯তম ওভারে মোস্তাফিজ দিলেন মোটে ৪ রান। তবু শেষ ওভারে ৪ রান কি আর কঠিন সমীকরণ? মজাটা এখানেই। দুর্দান্ত বোলিংয়ে কার্তিক তিয়াগি এই রানটা পাঞ্জাবকে করতেই দেননি। মাত্র ১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

ম্যাচের নায়ক তিয়াগি হলেও মোস্তাফিজও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দলের জয়ে। যদিও ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য থাকতে হয়েছে তাঁকে। নিজের তৃতীয় ওভারে ১৪, বাকি ৩ ওভারে দিয়েছেন ১৬ রান। ফিজের বলে ক্যাচ পড়েছে দুটি।

এর আগে বড় স্কোরই গড়েছিল রাজস্থান। ২০ ওভারে ১৮৫ লক্ষ্য দিয়েছিল পাঞ্জাবকে। রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। ৩২ রান দিয়ে পাঞ্জাবের সফলতম বোলার আর্শদীপ, নিয়েছেন ৫ উইকেট। সবাইকে ছাপিয়ে ম্যাচের নায়ক ২৯ রানে ২ উইকেট নেওয়া তিয়াগি।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে