,

প্রখ্যাত কোচ-ক্রীড়া লেখক জালাল চৌধুরী আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : মারা গেছেন দেশের প্রখ্যাত কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

জালাল চৌধুরীর মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এত দিন জালাল চৌধুরীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখা বিসিবির এই ম্যাচ রেফারি জানান, ‘চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ সকালে জালাল চৌধুরীর মেয়ে দেশে এসে পৌঁছান। জানাজা ও দাফনের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।’

জালাল চৌধুরী গত শুক্রবার রাত থেকে মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন। কীর্তিমান এই কোচ বহুদিন ধরে ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন।

গত ১ সেপ্টেম্বর শ্বাসকষ্ট নিয়ে প্রথমবার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন জালাল চৌধুরী। আট দিন চিকিৎসা শেষে বাসায়ও ফিরেছিলেন তিনি। এরপর ফেসবুকে লেখেন, ‘মুঠো মুঠো ওষুধ, বাড়তি অক্সিজেনের ব্যবস্থা আর নানা বিধিনিষেধ দিয়ে ডাক্তার বাড়ি পাঠিয়েছেন। বিপন্ন ফুসফুস নিয়ে আরও কিছুদিন ঠেলাধাক্কার জীবনযাপনের অনুশীলন করতে হবে। সবাই শুভকামনা রাখবেন।’

কিন্তু কদিন না যেতেই আবারও শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে গত বুধবার ফের একই হাসপাতালে ভর্তি করা হয় জালাল চৌধুরীকে। সেখানে আইসিইউতে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থা অবনতির দিকে যাওয়ায় শুক্রবার রাত আড়াইটায় তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখান থেকে আর ফেরা হলো অনেক খেলোয়াড় তৈরির কারিগরের।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড