,

রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি-সম্পাদকসহ ১৩ জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত

news-image

রংপুর ব্যুরো : রংপুর জেলা মোটর মালিক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি-সম্পাদকসহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সকলেই নির্বাচিত হয়েছেন। রবিবার সন্ধ্যায় নগরীর গুপ্তপাড়াস্থ রংপুর জেলা মটর মালিক সমিতি কার্যালয়ে নির্বাচন কমিশনার ডাঃ মোঃ ইসপাহাক তাদের নির্বাচিত ঘোষণা করেন।

কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি একেএম মোজাম্মেল হক, সিনিয়র সভাপতি একে চৌধুরী ক্যাপ্টেন, সহ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আফতাব উজজ্জামান লিপন, কোষাধক্ষ সাইদুর রহমান, সড়ক সম্পাদক মোতাল্লেব হোসেন বাদল, সহ-সড়ক সম্পাদক মাহ্শিদ ফরহান, সাংগঠনিক সম্পাদক রাফাত রহমান জিতু, প্রচার সম্পাদক আব্দুস সালাম সাজু, ক্রীড়া সম্পাদক সরিফুল আলম, দপ্তর সম্পাদক সফিউল আলম সফি, নির্বাহী সদস্য আতিকুর রহমান তুহিন, একেএম রাফি ইসলাম রাজিব, আরিফুল ইসলাম, মাহামুদুল হাসান মুরাদ।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল সরকার রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর জেলা ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খতিবর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহেদুল হক সরকার ও আরিফুল আলম চৌধুরী প্রমুখ।

এদিকে নব গঠিত কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক সভাপতি পিন্টুসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। তারা অভিযোগ করে বলেন, কোন প্রকার গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে নিজেদের মনগড়াভাবে আত্বীয়-স্বজন দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য