,

অনেক দিন পর মিরপুরে ফিরে স্মৃতিকাতর মাশরাফী

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা অনেক দিন পর পা রাখলেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। প্রিয় প্রাঙ্গণে ফিরে স্মৃতিকাতর হয়ে পড়লেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফল এই অধিনায়ক।

৩৭ বছর বয়সী মাশরাফী অনেক দিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন। তাই মিরপুরের হোম অব ক্রিকেটের সঙ্গে তার একরকম দূরত্বই তৈরি হয়েছিল। শনিবার সেই ‍দুরত্ব ঘুচল। দুই সন্তানকে নিয়ে মিরপুরের ঘাসে পা পড়ল তার।

মেয়ে হুমায়রা মোর্ত্তজা ও ছেলে সাহেল মোর্ত্তজাকে নিয়ে এদিন মিরপুর ঘুরে যান মাশরাফী। তবে অনুশীলনের জন্য নয়। জানা গেছে, মাশরাফী এদিন বিসিবিতে এসেছিলেন অন্য কাজে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় সংগীতের ফুটেজ ধারণে আরো কয়েকজন শিশুর সঙ্গে অংশ নিয়েছেন মাশরাফীর মেয়ে হুমায়রা। মেয়েকে নিয়েই এসেছিলেন প্রিয় আঙিনায়।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মাশরাফী। বাংলাদেশের অনেক সাফল্যের নায়ক লিখেছেন, ‘যেখানকার আমি অংশ, সেখানে অনেক দিন পর। খুব সতেজ লাগছে, অনেক স্মৃতি ঘুরছে মাথার ভেতর।’

গত বছর শুরুর দিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ওয়ানডে অধিনায়কত্ব থেকে অবসরে যান মাশরাফী। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে তিনি। ঘরোয়া ক্রিকেটেও তাকে সবশেষ দেখা গেছে গত বছরের ডিসেম্বরে। জেমকন খুলনার হয়ে খেলেছিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের