সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ সফর স্থগিত, নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়ছে কিউইরা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে গিয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজের ট্রফি উম্মোচন হলো। দুই দল মাঠে নামার জন্যও প্রস্তুত। সবকিছু ঠিকঠাকই ছিল। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও টস হয়নি ম্যাচের। ব্যাপার কী? সেটাও বোঝা যাচ্ছিল না। অবশেষে নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে এলো বিবৃতি, নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর গুটিয়ে চলে যাচ্ছে তারা।

নিউজিল্যান্ড ক্রিকেট তাদের বিবৃতিতে লিখেছে, ‌‘পাকিস্তানের বিপক্ষে আজ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার কথা ছিল দলের। সেখান থেকে পাঁচ ম্যাচের সিরিজ ছিল লাহোরে। কিন্তু পাকিস্তানে হুমকির মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিউজিল্যান্ড সরকার জানানোর পর এবং মাঠে থাকা নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে, ব্ল্যাকক্যাপসরা এই সফরে আর খেলবে না। দলকে ফেরত নেয়ার বন্দোবস্ত করা হচ্ছে।’

নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে যারপরণাই হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি, পাকিস্তানে সফরকারি দলের জন্য যে ধরনের নিরাপত্তা দেয়া হয়, তাতে কোনো শঙ্কার প্রশ্ন নেই।

পিসিবি তাদের বিবৃতিতে লিখেছে, ‌‘কিছুক্ষণ আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তারা কিছু নিরাপত্তা সতর্কতা পেয়েছে এবং একতরফাভাবে সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

‘পিসিবি এবং পাকিস্তান সরকার সফরকারি সব দলের জন্য প্রশ্নাতীত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থাকে। নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্যও আমরা সেই ব্যবস্থাই রেখেছি। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন, আমাদের গোয়েন্দা বিভাগ বিশ্বের অন্যতম সেরা। সফরকারি দলের জন্য কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই এখানে।’

‘নিউজিল্যান্ডের নিরাপত্তা কর্মকর্তারাও আমাদের সরকারের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছিলেন। পিসিবি নির্ধারিত সূচি অনুযায়ী খেলাগুলো চালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু শেষ মিনিটে এভাবে সফর গুটিয়ে নেয়া পাকিস্তান এবং বিশ্বের সকল ক্রিকেট ভক্তের জন্যই হতাশাজনক ব্যাপার।’

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস