,

টিকাদানে এগিয়ে থেকেও করোনায় নাকাল যুক্তরাষ্ট্র

news-image

করোনার তৃতীয় ঢেউয়ে নাকাল যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২২৮২ জনের মৃত্যু হয়েছে। টিকাদানে এগিয়ে থেকেও করোনাভাইরাসে বিপর্যস্ত দেশটি।ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬৪ হাজার ৫০৯ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ২৮২ জন।

এ নিয়ে করোনায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৭৮০ জন। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৬ লাখ ৮৫ হাজার ২৩ জন।

করোনার সফল টিকাদান কর্মসূচি বাস্তবায়নকারী দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। তবে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে টিকা গ্রহণকারী অনেকে ফের করোনা আক্রান্ত। এছাড়া যেসব অঙ্গরাজ্যে টিকা গ্রহণের হার কম, সেসব রাজ্যে সংক্রমণের হার বেশি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩০ হাজারের আশপাশে রোগী শনাক্ত হয়েছে ভারত, যুক্তরাজ্য ও তুরস্কে। একই সময়ে মেক্সিকোয় ১ হাজারের বেশি আর রাশিয়া ও ব্রাজিলে প্রায় ৮শ’ মানুষের মৃত্যু হয়েছে।

করোনার বৈশ্বিক সংক্রমণ ২২ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ২৯০ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৪৬ লাখ ৭৩ হাজার ৬৫২ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য