,

বিশ্বকাপের পর বাংলাদেশে আসছে পাকিস্তান দল

news-image

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল।

মঙ্গলবার সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯, ২০ ও ২২ নভেম্বর টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এতে দীর্ঘ ৬ বছর পর আবারও মিরপুরের মাটিতে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমরা।

বাকি দু’টি টেস্ট থাকবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে। নভেম্বরের ২৬ তারিখে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয়টি মাঠে গড়াবে ডিসেম্বরের ৪ তারিখ।
টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। বাকি টেস্ট খেলতে আবারও মিরপুর আসতে হবে ক্রিকেটারদের।

এর আগে ২০১৬ সালে এশিয়া কাপ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান জাতীয় দল। ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান।

আগামী ১৯ অক্টোবরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর এবং শেষ হবে নভেম্বরের ১৪ তারিখ।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে