,

এবার নতুন কোচ পেলো পাকিস্তান ক্রিকেট দল

news-image

জার্নাল ডেস্ক : চেয়ারম্যান হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক রমিজ রাজাকে। এবার নতুন কোচও নিয়োগ দেয়া হলো পাকিস্তান ক্রিকেট দলের জন্য।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাবেক অস্ট্রেলিয়ান তারকা ম্যাথু হেইডেন ও সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিলান্ডারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সোমবারই নতুন বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন রমিজ রাজা। এর কয়েক মিনিটের মধ্যেই সাবেক এই দুই তারকার কোচিং প্যানেলে অন্তর্ভুক্তি নিশ্চিত করে পিসিবি।

গত সপ্তাহে পাকিস্তান দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে আব্দুল রাজ্জাক ও সাকলাইন মুস্তাককে সাময়িকভাবে দায়িত্ব দিলেও দীর্ঘমেয়াদে নিয়োগ দেয়ার জন্য কোচ খুঁজছিল পিসিবি। বিশ্বকাপকে সামনে রেখে তাই মারকুটে ব্যাটসম্যান হেইডেনেই ভরসা রাখছে রমিজ রাজার বোর্ড।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে