,

গেইলের সামনেই টর্নেডো গতির সেঞ্চুরি ‘নতুন গেইলের’ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ক্যারিবীয় তারকা এভিন লুইস। অনেকেই তাকে ‘নতুন গেইল’ বলে থাকেন। ২৯ রানে ‘প্রাণ’ পেয়ে সুযোগটার ষোলকলা পূর্ণ করলেন তিনি। টর্নেডো গতিতে একেবারে সেঞ্চুরি হাঁকিয়ে রইলেন অপরাজিত। তার এই ঝড়ো সেঞ্চুরিতে ভর করে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সেমিফাইনালে উঠল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ৮ উইকেটে হারল ত্রিনবাগো নাইট রাইডার্স।

কাল ৫২ বলে ১০২ রান করে অপরাজিত ছিলেন লুইস। যার মধ্যে ৫টি বাউন্ডারি ও ১১টি ছক্কা ছিল। এদিন তিনি বুঝিয়ে দিলেন কেন তাকে গেইলের সঙ্গে তুলনা করা হয়। এমন দুর্দান্ত ইনিংস খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের সব প্রতিপক্ষকেও যেন হুমকি দিয়ে রাখলেন লুইস।

ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে কলিন মুনরোর ৪৭ আর শেষ দিকে সুনীল নারিনের ১৮ বলে ৩৩ রানে ১৬০ রান লক্ষ্য দেয় ত্রিনবাগো। জবাবে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের সামনেই টর্নেডো ইনিংস খেলেন লুইস। ২ উইকেট হারিয়ে ১৪.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট কিটস।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে