,

বিশ্বকাপ দলকে তামিমের শুভকামনা

news-image

ক্রীড়া ডেস্ক : চারটি ওয়ানডে বিশ্বকাপ আর ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর ক্যারিয়ারে প্রথমবার ক্রিকেট মহাযজ্ঞে থাকছেন না তামিম ইকবাল। আজ দল ঘোষণার আগেই সেটি নিশ্চিত ছিল। অনুমিতভাবেই দলে নেই তামিম। তবে নিজে না খেললেও দল ঘোষণার পর দলের সবাইকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

১ সেপ্টেম্বর নিজের ফেসবুকে লাইভে এসে বিশ্বকাপে না খেলার ঘোষণা দিয়েছিলেন তামিম। তামিমের জায়গায় তাই ওপেনিংয়ের দায়িত্ব নিতে হবে মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার ও লিটন দাশকে। এই তিনজনসহ দলের সবাইকে শুভকামনা জানিয়েছেন তামিম। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া সকলকে অভিনন্দন। পুরো দলকে শুভ কামনা।’

এর আগে বিশ্বকাপে তামিম খেলতে না চাওয়ার সিদ্ধান্তে শোরগোল পড়েছিল। দেশের ক্রিকেট মহলে। তাঁর সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী বললেও কারও কারও মতে, এটা ‘আবেগী সিদ্ধান্ত’। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সেদিনই সংবাদ সম্মেলন ডেকে বলেছিলেন, তামিমের সিদ্ধান্ত তাঁর সাহসী মনে হয়েছে।

বিশ্বকাপের দলে থাকতে না চাওয়ার কারণও ব্যাখ্যা করেছিলেন তামিম। তিনি বলেছিলেন, ‘দু-তিনটি কারণ আছে। আমার মনে হয় গেম টাইম অন্যতম প্রধান কারণ। আমি বেশ কিছুদিন ধরে খেলছি না এই সংস্করণে। তবে চোট মনে হয় না অত বড় সমস্যা, মনে হয় বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব।’

গত ১৭ মাস তামিম দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। তাঁর অবর্তমানে মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার ও লিটন দাসকে ওপেনিংয়ে দেখা গেছে। তামিম চান না হুট করে দলে এসে তাঁদের জায়গাটা নিয়ে নেন। এটিই তাকে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের