বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থতার সংখ্যা ২০ কোটি ছুঁই ছুঁই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের তাণ্ডব বিশ্বজুড়ে অব্যাহত আছে। স্বাস্থ্যবিধি মানা ও টিকাদানের হার বাড়ানোর ফলে পরিস্থিতি কিছুটা স্বস্তির আভাস দিলেও প্রতিনিয়ত মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

গত একদিনে প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছেন আরও ৮ হাজার ৩৭১ জন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৬ হাজার মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ২৭ লাখ ১৬ হাজার ১৩ জনের। মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৯৮ হাজার ৩৭৬ জনের। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৪৮৪ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১২ লাখ ৬ হাজারেরও বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ২১ জনের।

হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশি দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৯৫ হাজারেরও বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৪৪৩ জনের।

তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯ লাখ ১৩ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৪ হাজার ২০৮ জনের।

তালিকায় ২৭ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনের এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৮৪ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৩২ হাজার ৩৬৭ জন। এদের মধ্যে ১৪২৩ জনের অবস্থা গুরুতর।

বিশ্বের বিভিন্ন দেশে জোরকদমে চলছে টিকাদান। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ। এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা ওঠানো শুরু করেছে দেশগুলো। বাংলাদেশ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল