,

সাকিব ফিরলেন সেরা দশে

news-image

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। বোলিং বিভাগে ৩ ধাপ এগিয়ে সেরা দশে উঠে এসেছেন তিনি। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই বছর পর সেরা দশে জায়গা করে নিলেন সাকিব। অবশ্য মাঝে নিষেধাজ্ঞার কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

র‍্যাঙ্কিংয়ে বাজিমাত করেছেন শেখ মেহেদী হাসানও। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ শুরুর আগে ৯১ নম্বর ছিলেন তিনি। সেখান থেকে উঠে এসেছেন ২৪ নম্বরে।

গত এক সপ্তাহে হওয়া আন্তর্জাতিক ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আজ (বুধবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাঙ্কিং জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১ সেপ্টেম্বর শুরু হয় বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে ৩টি ম্যাচ। যেখানে টাইগারদের হয়ে সাকিব ও মেহেদী এই দুজনেই কিউইদের বিপক্ষে প্রথম ৩ ম্যাচে ৪টি করে উইকেট নিয়েছেন। এতে সিরিজ শেষের আগেই পুরস্কৃত হলেন দুজন।

বোলিং র‍্যাঙ্কিংয়ে সাকিব ছিলেন ১২ নম্বরে। সেখান থেকে উঠে সাকিবের বর্তমান অবস্থান ৯ নম্বরে। বড় লাফে ৯১ নম্বর থেকে ২৪ নম্বরে উঠে এসেছেন অফ স্পিনার শেখ মেহেদী। র‍্যাঙ্কিংয়ে আগেই মতোই ১০ নম্বরে অবস্থা বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমানের। এদিকে ৫ রেটিং পয়েন্ট বেড়েছে অলরাউন্ডারদের ক্যাটাগরিতে শীর্ষে থাকা সাকিব আল হাসানের।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে