,

আধুনিকতার ছোঁয়ায় ভালো নেই ব্রাহ্মণবাড়িয়ার মৃৎশিল্পীরা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক ও সিলভারের তৈরি জিনিসপত্রের চাহিদার কাছে হেরে যাচ্ছে মাটির তৈরি দ্রব্যসামগ্রী।এসব পর্ণের বাজার দখলের কারনে ভালো নেই ব্রাহ্মণবাড়িয়ার মৃৎশিল্পীরা। আগের চেয়ে কমে গেছে তাদের আয়-রুজি। এসব মৃৎশিল্পীর  পরিবার সদস্যরা আস্তে আস্তে চলে যাচ্ছে অন্য পেশায়। আবার অনেকে বাপ-দাদার পুরানো পেশাটা ছাড়তে পারছেন না। আধুনিকতার যুগের বাজার ব্যবস্থার সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করেই বেঁচে আছেন তারা।
সরাইলের পালপাড়া গিয়ে দেখা যায়, প্রায় বাড়িতে কম-বেশি ঘুরছে চরকা। তাদদের হাতের শৈল্পিকতার যাদুতে দ্রূততম সময়ে একের পর এক তৈরি হচ্ছে মাটির গ্লাস, মগ হাঁড়ি-পাতিল, নৌকা ও পুতুলসহ বাহারি রকমের তৈজসপত্র। দিনের অধিকাংশ সময়ে ব্যস্ত থাকেন এ কাজে। কাজে ব্যস্ত গণেশ পাল (৬২), কাজল বালা পাল (৫৭), কমলা বালা পাল (৬০) ও মালঞ্চা বালা পাল (৭১)। এরা সকলেই মাটি দিয়ে শৌখিন জিনিসপত্র তৈরি করছেন। এসব জিনিসপত্র বিক্রি করেই জীবিকা নির্বাহ করছে সেখানকার শতাধিক পরিবার। একসময় ২-৩ শ’ পরিবারের বসবাস ছিল সেখানে। সকলেই ছিল মৃৎশিল্পী। তখন মৃৎশিল্পের মার্কেট চাঙ্গা ছিল। মাটির দাম ছিল কম। জিনিসপত্রের ভালো দাম পাওয়া যেত। বর্তমানেও তাদের জীবন  থেমে থাকেনি। লড়াই করে টিকে রয়েছেন অনেকেই। অনেকে চলে গেছেন অন্য জায়গায়।
কমলা বালা পাল বলেন, অগ্রহায়ণ মাসে গ্রামের গৃহবধূরা ধান ও চাল দিয়ে হাঁড়িপাতিল নিতো। আমরা হাঁড়িপাতিল নিয়ে ছুটে চলতাম গ্রামে গ্রামে। দিন শেষে ধান চাল নিয়ে বাড়ি ফিরতাম। কতো সুন্দর চলতো সংসার। বাপ-দাদারা নৌকাযোগে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন মাটির তৈরি তৈজসপত্র। তখন চাহিদাও ছিল অনেক।
মালঞ্চ বালা পাল বলেন, দিনদিন চাহিদা চলে যাচ্ছে শূন্যের কোঠায়। পাচ্ছি না সরকারি কোনো সহযোগিতা। এরপর মেঘনা ও করোনার থাবা। টিকে থাকাই দায় এখন। এভাবে চলতে থাকলে একদিন সরাইল থেকে হারিয়ে যাবে পালপাড়া ও মাটির তৈরি জিনিসপত্র। শৈল্পিকতা ও শিল্পী কাউকেই খুঁজে পাওয়া যাবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ইউপি পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাবধুসহ আহত ৫, লেদোকানপাট ভাঙচুরের অভিযোগ

ঈদে মুক্তির অপেক্ষায় ‘আন্ধার’

গাজায় ঝুঁকিপূর্ণ ভবনে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস

ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

জামানত পাঁচগুণ, বাড়ল নির্বাচনী ব্যয়সীমাও

নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ট্রাম্প-ফিফা সম্পর্কের তদন্তে ইনফান্তিনোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বোয়িং থেকে ১১ বিমান কিনছে বাংলাদেশ

এনএফএলে কিকার হওয়ার ইচ্ছা কেইনের

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি নিয়ে আলোচনা

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের