,

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দল ঘোষণা

news-image

খেলা ডেস্ক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ সদস্যের এই দলে পাঁচজন ব্যাটসম্যান, দু’জন উইকেটরক্ষক ব্যাটসম্যান, চারজন অলরাউন্ডার ও চারজন পেসার রাখা হয়েছে।

বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা পাননি অভিজ্ঞ টি-টোয়েন্টি স্পেশালিষ্ট শোয়েব মালিক। তবে দলে রাখা হয়েছে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজকে।

পাকিস্তানের এই বিশ্বকাপ দলে চমক হয়ে এসেছেন ২৩ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান। চলতি বছর জাতীয় দলে অভিষেক হওয়ার পর মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তবে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে রান তুলেছেন আজম। দলে ফিরেছেন আসিফ আলি ও খুশদিল শাহ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন খুশদিল।

আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, আজম খান, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মাকসুদ।

রিজার্ভ: শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও ফখর জামান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড