,

টি-টোয়েন্টিতে আর কিপিং করবেন না মুশফিক

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে কিপিং ছেড়েছেন আগেই। তবে রঙিন পোশাকের দুই ফরম্যাটে গ্লাভস হাতে নিয়মিতই দেখা যেতো বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে। এবার সেই দুই ফরম্যাট থেকে কমে গেলো একটি, টি-টোয়েন্টির কিপিংও ছেড়ে দিলেন মুশফিক।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিলেন, প্রথম দুই ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান সোহান। পরের দুই ম্যাচে গ্লাভস পাবেন মুশফিক। সেই অনুযায়ী আজ (রোববার) সিরিজের তৃতীয় ম্যাচে কিপার হিসেবে মুশফিককেই দেখার অপেক্ষায় ছিলেন সবাই।

কিন্তু বিকেল সাড়ে ৩টায় টসের সময় ঘোষিত ম্যাচের একাদশে জানা গেলো, এ ম্যাচেও উইকেটকিপিং করবেন সোহান। তখন থেকেই সবার মনে প্রশ্ন, মুশফিকের বদলে সোহান কেন কিপিংয়ে? উত্তর মিলেছে ম্যাচ শেষে। হেড কোচ ডোমিঙ্গো জানিয়েছেন, কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে আর কিপিং করতে চান না মুশফিক।

তৃতীয় ম্যাচটিতে ৫২ রানের ব্যবধানে হারের পর প্রসঙ্গক্রমে ডোমিঙ্গো বলেছেন, ‘মুশফিকের সঙ্গে কথা বলার পর এটা (উইকেটকিপার) বদলানো হয়েছে। তারই দ্বিতীয় ম্যাচের পর কিপিং করার কথা ছিল। তবে মুশফিক আমাকে বলেছে, সে আর টি-টোয়েন্টি ফরম্যাটে কিপিং করতে চায় না।’

এখন সোহানের দিকেই মনোযোগ দিতে চান হেড কোচ, ‘আমাদের সামনে তাকাতে হবে। আমার মনে হয় না, এই ফরম্যাটে মুশফিক আর কিপিং করতে চায়। তাই আমাদের এখন সোহানের দিকে মনোযোগ দিতে হবে এবং বিশ্বকাপের আগে তাকে নিজের কাজটা করতে হবে।’

উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে ৩২টি ক্যাচ ও ২৯টি স্ট্যাম্পিং করেছেন মুশফিক। এছাড়া ফিল্ডার হিসেবে ধরেছেন আরও ৫টি ক্যাচ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের