,

শিশুদের ফাইজার-মডার্নার টিকা দেওয়ার পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে সরকার শিশুদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার রাজধানীর তেজগাঁও মহিলা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পরীক্ষা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

স্কুল শিক্ষার্থীরা কোন টিকা পাবেন-এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বয়সের একটা বিষয় আছে। শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের ওপরে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী যেকোনো ধরনের টিকা দেওয়া যাবে। ১৮ বছরের নিচে যেসব শিক্ষার্থী আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও অন্যান্য দেশে যেভাবে দেওয়া হচ্ছে সেভাবেই তাদেরকে টিকা প্রদান করা হবে।

দেশে ২ কোটি ৭২ লাখ ডোজ টিকা প্রয়োগ

তিনি বলেন, ‘বিশেষ করে আমেরিকাতে ও ব্রিটেনে শিশুদের ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে। ১২ বছর বয়সের ওপরে এই টিকা দেওয়া হয়েছে। বাচ্চাদের টিকা কার্যক্রম পরিচালনা শুরু হলে তাদের পদ্ধতিটাই আমাদের অনুসরণ করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য