,

টেস্টের চুক্তিতে নেই মাহমুদউল্লাহ, টি-টোয়েন্টিতে নেই তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চুক্তিতে রাখা হয়েছে ২৪ ক্রিকেটারকে।

বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি। গতবার ১৬ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন। এবার ক্রিকেটারের সংখ্যা ৮ জন বাড়ানো হয়েছে।

গতবার শুধু সাদা বল আর লাল বলের চুক্তি করা হয়েছিল। এবার তিন সংস্করণেই আলাদা চুক্তি করা হয়েছে।

এবার টি–টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়া তামিম ইকবাল। আর টেস্টে থেকে অবসর নেওয়ায় এই সংস্করণের চুক্তিতে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে।

সব মিলিয়ে পাঁচ ক্রিকেটার সব সংস্করণের চুক্তিতে রয়েছেন। টেস্ট আর ওয়ানডে রয়েছেন তিনজন। শুধুমাত্র টেস্টের চুক্তিতে আছেন ছয়জন। ওয়ানডে আর টি–টোয়েন্টিতে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা চারজন। শুধুমাত্র টি–টোয়েন্টিতে চুক্তিবদ্ধ হয়েছেন ছয় ক্রিকেটার।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন যাঁরা:

তিন সংস্করণে: মুশফিক, সাকিব, লিটন, তাসকিন, শরিফুল

টেস্ট ও ওয়ানডে: তামিম, মিরাজ, তাইজুল

ওয়ানডে ও টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ, মোস্তাফিজ, সাইফউদ্দিন, আফিফ

টেস্ট: মুমিনুল, শান্ত, রাহী, সাদমান, সাইফ, ইবাদত

টি-টোয়েন্টি: সৌম্য, নাঈম, মেহেদী, সোহান, নাসুম, শামীম

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের